× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা থেকে গ্রেপ্তার করেছে হত্যা মামলার দুই আসামিকে র‍্যাব

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ ১৬:২৯ পিএম

আপডেট : ২৬ জুলাই ২০২৬ ১৬:৩৪ পিএম

কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধ মজিবুর হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধ মজিবুর হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধ মজিবুর হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. সালেক ও মো. ছারোয়ারকে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮ সদস্যরা।

আজ (রবিবার) র‍্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে ২৪ জুলাই, ২০২৬ ইং তারিখ র‍্যাব-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জ ক্যাম্পের সহায়তায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি উত্তরপাড়া এলাকা থেকে হত্যা মামলার পলাতক অভিযুক্ত সালেক ও মো. ছারোয়ারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

অভিযুক্ত মো. সালেক ও মো. ছারোয়ারের সঙ্গে ভিকটিম  হারিচ আহম্মদ ওরফে মজিবুরের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত ১৯ জুলাই, ২০২৬ তারিখ সকাল অনুমান ১০:১৫ ঘটিকায় অভিযুক্তরা ভিকটিমের ভোগ দখলীয় সম্পত্তিতে জোরপূর্বক ট্রাক্টর দিয়ে চাষাবাদ শুরু করে।

ভিকটিম অভিযুক্তদের জমি চাষাবাদ করতে নিষেধ করায় ঘটনাস্থলে উপস্থিত হওয়া মাত্রই অভিযুক্তরা দেশীয় অস্ত্র দ্বারা ভিকটিমকে রক্তাক্ত জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তী সময়ে স্থানীয় লোকজনের সহায়তায় ভিকটিমকে উদ্ধার করে বরগুনা জেলার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২০ জুলাই, ২০২৬ ভিকটিমকে মৃত ঘোষণা করেন।

পরবর্তী সময়ে ভিকটিমের ছেলে বাদী হয়ে পটুয়াখালীর মহিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মহিপুর থানার ওসি মো. শামিম হাওলাদার বলেন, র‍্যাব-৮ এর হাতে গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে একজনকে ঢাকা থেকে নিয়ে এসে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইতোমধ্যে সোপর্দ করা হয়েছে।নকে রিপোর্ট লিখা পর্যন্ত ঢাকা থেকে নিয়ে আসার পথে রয়েছে বলে জানা যায়।

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা