× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢালাইয়ের পরই সেতুতে ধস, পরিদর্শনে মন্ত্রণালয়ের টিম

গৌরনদী (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ ১৬:১৯ পিএম

আপডেট : ২৬ জুলাই ২০২৬ ১৯:৩২ পিএম

সেতুর ছাদ ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই ধসে পড়ার ঘটনায় রবিবার ঘটনাস্থল পরিদর্শন করেছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি তদন্ত দল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সেতুর ছাদ ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই ধসে পড়ার ঘটনায় রবিবার ঘটনাস্থল পরিদর্শন করেছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি তদন্ত দল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশালের গৌরনদীতে নির্মাণাধীন একটি গার্ডার সেতুর ছাদ ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই ধসে পড়ার ঘটনায় রবিবার ঘটনাস্থল পরিদর্শন করেছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি তদন্ত দল।

সহকারী প্রকৌশলী মো. জাকির হোসেনের নেতৃত্বে তিন সদস্যের ওই দলের সঙ্গে বরিশাল জেলা প্রকল্প কর্মকর্তা রনজিৎ কুমার সরকারও উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রাথমিকভাবে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিকেই ঘটনার কারণ হিসেবে উল্লেখ করেন।


উপজেলা প্রকল্প অফিস সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও বাস্তবায়ন প্রকল্পের আওতায় আহম্মেদকাঠী খালের ওপর ৩৯ লাখ টাকা ব্যয়ে গার্ডার সেতু নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। কাজটি পায় বরিশালের ডায়নামিক আইসিটি সপ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

সূত্রটি আর জানায়, ২০২৪ সালের জুনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে তা সম্পন্ন হয়নি। পরে রাজনৈতিক পটপরিবর্তনের পর আগের ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে গৌরনদীর ঠিকাদার আবুল খায়ের কাজটি শুরু করেন। চলতি বছরের জুনে সেতুটি হস্তান্তরের কথা থাকলেও নির্ধারিত সময়েও নির্মাণকাজ শেষ হয়নি।

সম্প্রতি ঠিকাদার সেতুর দুই পাশের দুটি স্লাবের ঢালাই শেষ করেন। এরপর গত বুধবার সকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতি ছাড়াই মাঝের স্লাবে ঢালাই দেওয়া হয়। এরপর ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই স্লাবটি ভেঙে খালে পড়ে যায় বলে অভিযোগ ওঠে।

গৌরনদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খোকন চন্দ্রের দাবি, নিয়ম অনুযায়ী ঢালাইয়ের আগে তাকে অবহিত করে তার উপস্থিতিতে কাজ করার কথা ছিল। কিন্তু তাকে না জানিয়ে অফিসের কোনো কর্মকর্তার অনুপস্থিতিতে ঢালাই করা হয়েছে।

তার ভাষ্য, অনিয়ম করার উদ্দেশ্যেই হয়তো না জানিয়ে কাজটি করা হয়েছে। 

অন্যদিকে ঠিকাদার আবুল খায়ের দাবি করেন, ঢালাইয়ের সময় কর্মকর্তাদের জানানো হলেও তারা ঘটনাস্থলে উপস্থিত হননি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী মো. জাকির হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ঠিকাদারের গাফিলতির কারণেই এ ঘটনা ঘটেছে।

বরিশাল জেলা প্রকল্প কর্মকর্তা রনজিৎ কুমার সরকারও বলেন, স্থানীয় কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্যে ঠিকাদারের গাফিলতি ও অনিয়মের বিষয়টি উঠে এসেছে। এ ঘটনার দায়দায়িত্ব ঠিকাদারকেই নিতে হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা