× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বামীকে বাঁচাতে খালে স্ত্রীর ঝাঁপ, ২ জনই না ফেরার দেশে

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ ১৬:১৪ পিএম

বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ফাইল ছবি

বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ফাইল ছবি

নওগাঁর বদলগাছীয় খালের পানিতে ডুবে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। 

উপজেলার কার্তিকাহার গ্রামে রবিবার এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মেহেরপুর জেলার গাংনী উপজেলার বেদবাড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে নূর ইসলাম এবং তার স্ত্রী সুমাইয়া আক্তার। সুমাইয়া বদলগাছীর কার্তিকাহার গ্রামের শাহিনের মেয়ে।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, কার্তিকাহার খালে গোসল করতে নামেন এই দম্পতি। প্রথমে নূর ইসলাম খালে ঝাঁপ দেন। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পরও নূর ইসলাম পানি থেকে না ওঠায় তাকে খুঁজতে স্ত্রী সুমাইয়া আক্তারও পানিতে ঝাঁপ দেন। একপর্যায়ে দুজনেই পানির নিচে তলিয়ে যান। পরে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে তাদের উদ্ধার করে দ্রুত বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, নিহতদের মরদেহ বর্তমানে পুলিশ হেফাজতে হাসপাতালে রয়েছে। পরিবারের স্বজনরা আসলে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহগুলো তাদের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা