× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোমস্তাপুরে ৭২ বিঘা খাস জমি নিয়ে সংঘর্ষ, আহত ১৫

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ ১৬:১৪ পিএম

সংঘর্ষে আহতদের হাসপাতালে নেওয়া হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সংঘর্ষে আহতদের হাসপাতালে নেওয়া হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ৭২ বিঘা খাস বন্দোবস্তকৃত জমিতে ধান রোপণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। 

উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের চৌরল বিল এলাকায় রবিবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন, ফজলু মিয়া (৫৬), কামরুজ্জামান (৭০), তাজামুল হক (৫৫), বজলুর রহমান (৬২), আব্দুল লতিফ (৬৫), দেল স্বাদ (৫০), আব্দুর রহিম (৫০), মোছা. জামিলা খাতুন (৫৯)ও ইমন (২৪)। অন্য আহতদের নাম-পরিচয় তাতক্ষণিকভাবে জানা যায়নি।

আহতদের মধ্যে গুরুতর চারজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৪০ বছর আগে মৃত হেফাজ উদ্দিনের কাছ থেকে লিজ নেওয়া চৌরল বিলের প্রায় ৭২ বিঘা জমিতে দীর্ঘদিন ধরে বাঙ্গাবাড়ী ও আলিনগর ইউনিয়নের ৩৮ জন কৃষক চাষাবাদ করে আসছেন।

রবিবার সকালে তারা জমিতে ধান রোপণ করতে গেলে প্রতিপক্ষের ২০ থেকে ৩০ জন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

সংঘর্ষের খবর পেয়ে গোমস্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আওয়াল জানান, জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

তিনি জানান, এ ঘটনায় তদন্ত চলছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা