× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আপত্তিকর ভিডিও করে ব্ল্যাকমেইল: মেঘ মালতি হোমস্টের নাম পরিবর্তন

মৌলভীবাজার প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ ১৫:৩৭ পিএম

মেঘ মালতি হোমস্টের সাইনবোর্ড। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মেঘ মালতি হোমস্টের সাইনবোর্ড। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রাধানগর এলাকার ‘মেঘ মালতি’ রিসোর্টে পর্যটকের গোপনীয়তা নষ্ট করে ব্ল্যাকমেইল করার অভিযোগ তুলেছেন এক তরুণ। তবে এ ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে পাল্টা চাঁদাবাজির অভিযোগ করেছে রিসোর্ট কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে মালিকপক্ষ মেঘ মালতি রিসোর্টের নাম পরিবর্তন করে নতুন করে নাম দিয়েছে ‘বেলা শেষে’।

ভুক্তভোগী তরুণের অভিযোগ অনুযায়ী, গত ৮ জুলাই মৌলভীবাজার সদর উপজেলার বাসিন্দা ওই যুবক এক নারীকে সঙ্গে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে রিসোর্টটির ১০৫ নম্বর কক্ষে দুপুর থেকে বিকেল পর্যন্ত অবস্থান করেন। রিসোর্ট ত্যাগের পর তার হোয়াটসঅ্যাপ নম্বরে আপত্তিকর ভিডিওর স্ক্রিনশট পাঠিয়ে বিভিন্ন সময়ে ৩০ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকা দাবি করা হয় বলে অভিযোগ করেন তিনি।

পরদিন ওই তরুণ স্থানীয় কয়েকজনকে নিয়ে রিসোর্টে গেলে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন, ট্যুরিস্ট পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি।

তরুণের দাবি, রিসোর্টে অবস্থানের সময় তার ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করা হয়েছে এবং ভিডিও দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের চেষ্টা করা হয়েছে। তবে তিনি কোনো টাকা দেননি এবং এখনও বিষয়টির সুরাহা হয়নি বলে জানান।

স্থানীয়দের ভাষ্য, যে নম্বর থেকে ভিডিও পাঠিয়ে টাকা দাবি করা হয়েছে, সেটি রাধানগর এলাকার এক যুবকের, যিনি রিসোর্টে কাজ করেন বলে তারা জানতে পেরেছেন। ঘটনার পর থেকে ওই ব্যক্তি আত্মগোপনে রয়েছেন বলেও দাবি করেন তারা।

তবে ব্ল্যাকমেইলের অভিযোগ অস্বীকার করেছেন রিসোর্টের ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম।

উল্টো চাঁদাবাজির অভিযোগ তুলে তিনি জানান, ওই তরুণ ও তার সহযোগীরা রিসোর্টে এসে তাদের মারধর করেন এবং অর্থ দাবি করেন।

তিনি বলেন, “গত ৯ জুলাই ওই ছেলে রিসোর্টে এসে বলে, আমাদের রিসোর্ট থেকে তাকে ব্ল্যাকমেইল করে টাকা চাওয়া হয়েছে। আমি তা অস্বীকার করার পর তারা আমাকে গালি-গালাজ ও মারধর করে। একপর্যায়ে তারা দাবি করে আমাদের কাছে ১ লাখ ৬০ হাজার টাকা পায়। আমরা নাকি ভিডিও দেখিয়ে তাদের কাছ থেকে আমরা এই টাকা নিয়েছি”।

তিনি আরও বলেন, “ছেলেটা রিসোর্টে থাকার জন্য মেয়েটাকে তার স্ত্রী পরিচয় দিয়েছে। পরে আমরা শুনেছি মেয়েটি তার স্ত্রী নয়। আমরা তো কথার উপর বিশ্বাস করে রুম বুকিং দিয়েছিলাম। রুম বুকিংয়ের সময় তাদের কাবিন নামা আমরা দেখতে পারিনি”।

তবে রিসোর্টের নাম পরিবর্তনের বিষয়ে অবগত নন বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে রাধানগর ট্যুরিজম এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশনের সহসভাপতি তাপস দাশ জানান, ঘটনাটি তদন্তের জন্য প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে। তার ধারণা, প্রচারিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি হতে পারে, কারণ ভিডিওতে দেখা দেয়ালের সঙ্গে রিসোর্টের প্রকৃত দেয়ালের মিল নেই।

শ্রীমঙ্গল আবাসন সেবা সংস্থার সভাপতি সেলিম আহম্মেদ বলেন, “যে রিসোর্টে এই ঘটনাটি ঘটেছে বলে দাবি করা হচ্ছে সেটি আমাদের মূলধারার কোনো রিসোর্ট নয়। তবুও যে ভাবে প্রচার প্রচারণা হয়েছে এর প্রভাব সামগ্রিক পর্যটনের জন্য শুভ নয়”।

ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের ইনচার্জ মো. কামরুল হোসেন চৌধুরী বলেন, “এক ছেলে তার প্রেমিকা নিয়ে রিসোর্টে এসেছিল। তার দাবি আপত্তিকর ভিডিও করা হয়েছে। সে বলেছে একটা স্ক্রিনশর্ট হোয়াটসঅ্যাপে দিয়ে ব্ল্যাকমেইল করে টাকা দাবি করা হয়েছে। আসলে স্ক্রিনশর্টের ছবিটি কতটুকু সত্য তা এখনও বোঝা যায়নি। আমরা ঘটনার দিন রিসোর্টে যাওয়ার পর এলাকার লোকজন নিয়ে বসে বিষয়টি সমাধান করে দেওয়া হয়েছে লিখিতভাবে। বলা হয়েছে প্রয়োজনে উভয়পক্ষ মামলা করেন। এখন কেউ যদি মামলা না করেন তাহলে কিছু করার নেই”।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, “রিসোর্টের ঘটনায় কোনো পক্ষ থেকেই লিখিত বা মৌখিক কোনো অভিযোগ আমরা পাইনি”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা