গোপালগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ ১৩:২৭ পিএম
গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত ব্যক্তি (৬০) নিহত হয়েছেন।
রবিবার ভোরে যেকোনো সময় ঢাকা-খুলনা
মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পোনা এলাকায় একটি দ্রুতগামী
অজ্ঞাত গাড়ি ওই ব্যক্তিকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ
দেখতে পেয়ে পুলিশের খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায়
নিয়ে যায়।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ
(ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, এখন পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব
হয়নি।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী
বাহিনী পরিচয় নিশ্চিত করতে কাজ করছে। ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিল বলেও জানান
ওসি।