যশোর প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ ১২:১৯ পিএম
যশোরের শীর্ষ সন্ত্রাসী শাহাদাত হোসেন বিদেশি পিস্তলসহ র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
যশোরের শীর্ষ সন্ত্রাসী শাহাদাত হোসেন বিদেশি পিস্তলসহ র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে।
শহরের শংকরপুর এলাকায় শনিবার রাত ৮টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
র্যাবের যশোর কোম্পানি কমান্ডার রেজাউল হক বলেন, বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া শাহাদাত যশোরের চিহ্নিত সন্ত্রাসী।
থানায় একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে । সে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে অস্ত্র থাকার বিষয়টি স্বীকার করেন।
একপর্যায়ে তিনি বসত ঘর থেকে নিজ হাতে একটি বিদেশি পিস্তল বের করে দেন। এ সময়ে একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
অস্ত্র আইন মামলা দিয়ে তাকে যশোর কোতোয়ালি থানা
পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।