× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রবাসী তরুণকে হত্যা, মরদেহ মহাসড়কে রেখে বিক্ষোভ

বরগুনা প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ ১১:৫২ এএম

প্রবাসী তরুণকে বিষ খাইয়ে হত্যা অভিযোগে মরদেহ মহাসড়কে রেখে বিক্ষোভ করছেন স্বজনরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রবাসী তরুণকে বিষ খাইয়ে হত্যা অভিযোগে মরদেহ মহাসড়কে রেখে বিক্ষোভ করছেন স্বজনরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরগুনায় মো. আফাং শিকদার (৩০) নামের এক প্রবাসী তরুণকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে উঠেছে।

বরগুনা-পুরাকাটা আঞ্চলিক মহাসড়কের চালিতাতলা এলাকায় রবিবার সন্ধ্যায় ক্ষুব্ধ স্বজন ও স্থানীয়রা মরদেহ মহাসড়কে রেখে বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন।

নিহতের স্বজনদের দাবি, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়। পরিকল্পিতভাবে বিষ খাইয়ে আফাং শিকদারকে হত্যা করা হয়েছে। তাদের অভিযোগ, পরকীয়া সম্পর্কের জেরে নিহতের স্ত্রী রাবেয়া বেগম, তার মেয়ে এবং কথিত প্রেমিক হাসান মিলে জোরপূর্বক আফাংকে বিষপান করায়।

পরিবারের সদস্যরা জানান, বিষপানের পর আশঙ্কাজনক অবস্থায় আফাং শিকদারকে প্রথমে বরগুনা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মরদেহ বাড়িতে পৌঁছানোর পর স্বজন ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে তারা মরদেহ মহাসড়কে রেখে বিক্ষোভ ও মানববন্ধন করেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিক্ষোভ চলাকালে বরগুনা-১ আসনের সাংসদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিস্থিতির খোঁজখবর নেন। পুলিশ জানায়, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তিনজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া মাত্রই বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা