× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির সমর্থক পরিচয়েও রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ২২:৪৭ পিএম

ইউনুস শেখ। ছবি: সংগৃহীত

ইউনুস শেখ। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে মারামারি ও মহাসড়কে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা ইউনুস শেখকে (৫৮) গ্রেপ্তার করেছে কাশিয়ানী থানা পুলিশ। 

আওয়ামী লীগ সরকারের পতনের পর নিজেকে বিএনপির সমর্থক হিসেবে পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি তার।

উপজেলার রাতইল ইউনিয়নের শ্যামবাজার এলাকা থেকে শনিবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ইউনুস শেখ কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।

কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত কুমার রায় গ্রেপ্তারে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আওয়ামী লীগ নেতা ইউনুসকে প্রথমে একটি মারামারির মামলায় গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে উপজেলার মাজড়া এলাকায় মহাসড়ক অবরোধ করে নাশকতা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

স্থানীয়রা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় ক্ষমতার দাপট দেখিয়ে এলাকায় নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন ইউনুস শেখ। সরকার পতনের পর রাতারাতি রাজনৈতিক খোলস বদলে নিজেকে বিএনপির সমর্থক হিসেবে এলাকায় পরিচয় দেন এবং এলাকায় নতুন করে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। এছাড়াও স্থানীয় লোকজনকে নানাভাবে হয়রানি করেন। তবে পরিচয় বদলালেও তার অপকর্ম থামেনি বলে অভিযোগ স্থানীয়দের।
শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা