× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর, সম্পাদক শামীম

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ২২:৩৪ পিএম

আপডেট : ২৫ জুলাই ২০২৬ ২২:৩৪ পিএম

আবু বকর সিদ্দিক ও শামীম কাদির। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

আবু বকর সিদ্দিক ও শামীম কাদির। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

জয়পুরহাট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে আবু বকর সিদ্দিক সভাপতি ও শামীম কাদির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

ভোট গ্রহণ শেষে শনিবার সকালে এই ফলাফল ঘোষণা করা হয়।

‎এদিন সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত জয়পুরহাট প্রেসক্লাব ভবনে গোপন ব্যালটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার নজরুল ইসলাম।

‎ঘোষিত ফলাফল অনুযায়ী, নবনির্বাচিত কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি পদে সোহেল আহমেদ লিও ও তানভিরুল ইসলাম রিগান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু মুসা, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন, লাইব্রেরী সম্পাদক জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মিলন রায়হান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোয়ান্নাফ হোসেন শিমুল এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শীতল চন্দ্র। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আতাউর রহমান, পুলক সরকার ও রুহুল আমিন।

‎নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার নজরুল ইসলাম বলেন, অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তিনি নির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নির্বাচন চলাকালীন ও ফলাফল ঘোষণার সময় স্থানীয় সাংবাদিক এবং সুধীজনরা উপস্থিত ছিলেন। নবনির্বাচিত কমিটি আগামী দুই বছর জয়পুরহাট প্রেসক্লাবের নেতৃত্ব দেবেন।
শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা