× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সবুজ মাংসের নমুনা পরীক্ষার উদ্যোগ

খুলনা অফিস

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ২২:১২ পিএম

রান্না করার সময় গরুর মাংস সবুজ আকার ধারণ করে বলে অভিযোগ উঠেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রান্না করার সময় গরুর মাংস সবুজ আকার ধারণ করে বলে অভিযোগ উঠেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পাইকগাছায় রান্না করতে গিয়ে গরুর মাংসের রঙ হঠাৎ সবুজ হয়ে যাওয়ার ঘটনায় প্রকৃত কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। কাঁচা ও রান্না করা, উভয় ধরনের মাংসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, পরীক্ষার ফল না আসা পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না।

গত বুধবার পাইকগাছা পৌর এলাকার মডার্ন বেকারির কর্মচারীরা পিকনিকের জন্য কেনা গরুর মাংস রান্না করতে গিয়ে সেটি সবুজ রঙ ধারণ করার অভিযোগ করেন। পরে রান্না করা মাংসভর্তি কড়াই নিয়ে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয় ও থানায় যান। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খুলনা জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মোকলেছুর রহমান বলেন, এমন ঘটনা আগে কখনও দেখেননি। কাঁচা ও রান্না করা, দুই ধরনের মাংসের নমুনা সংগ্রহ করে সংরক্ষণ করা হয়েছে। রবিবার (আজ) প্রাণিসম্পদ বিভাগের বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে কোন ল্যাবরেটরিতে পরীক্ষা হবে এবং কী কী প্যারামিটারে পরীক্ষা করা হবেÑ তা নির্ধারণ করা হবে।

প্রাথমিক পর্যবেক্ষণে তিনি বলেন, মাংস পচে গেলে সাধারণত এভাবে সবুজ হয়ে যায় না। তার ধারণা, কোনো একটি পদার্থ মাংসের প্রোটিনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে সবুজ রঙের সৃষ্টি করেছে। সেটি রান্নার সময় ব্যবহৃত কোনো উপাদান, রান্নার পাত্র বা অন্য কোনো উৎস থেকেও হতে পারে।

পাইকগাছা উপজেলা মেডিকেল টেকনোলজিস্ট (স্যানিটারি ইন্সপেক্টর) উদয় কুমার মণ্ডল জানান, খবর পাওয়ার পর মাংস ফেলে দেওয়ার আগেই রান্না করা মাংসের নমুনা সংগ্রহ করা হয়। পরে মাংস বিক্রেতার দোকানের ফ্রিজে থাকা প্রায় ৬০০ গ্রাম কাঁচা মাংসও জব্দ করা হয়। গত বৃহস্পতিবার দুই ধরনের নমুনাই খুলনার জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা