× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে অসদাচারণের অভিযোগ

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ২১:৪৪ পিএম

আপডেট : ২৫ জুলাই ২০২৬ ২১:৪৫ পিএম

এলজিইডির উপসহকারী প্রকৌশলী আক্তার হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

এলজিইডির উপসহকারী প্রকৌশলী আক্তার হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদ চত্বরে গাছের গুঁড়ির ওপর দিয়ে রাস্তার কার্পেটিংয়ের কাজ নিয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে এলজিইডির উপসহকারী প্রকৌশলী আক্তার হোসেনের বিরুদ্ধে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার কালিহাতী উপজেলা প্রতিবেদক সোহেল রানার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।

ঘটনাটির ভিডিও ইতোমধ্যে সংরক্ষিত রয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলা পরিষদ চত্বরে চলমান রাস্তার কার্পেটিংয়ের সময় গাছের গুঁড়ি পর্যন্ত বিটুমিন দিয়ে ঢেকে দেওয়া হয়। বিষয়টি পরিবেশগতভাবে কতটা গ্রহণযোগ্য এবং এভাবে কাজ করার কারণ সাংবাদিক সোহেল রানা উপসহকারী প্রকৌশলী আক্তার হোসেনের কাছে জানতে চান।

এ সময় তিনি সোহেল রানার উদ্দেশে বলেন, আমি সাংবাদিকদের তথ্য দিতে বাধ্য নই। অভিযোগ রয়েছে, একপর্যায়ে তিনি সাংবাদিকের মোবাইল, ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং উত্তেজিত আচরণ করেন। পুরো ঘটনাটি ভিডিওতে ধারণ হয়েছে। এ সময় কালিহাতী রিপোর্টার্স ক্লাবের তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম সঙ্গে ছিলেন।

স্থানীয়দের মতে, সরকারি উন্নয়ন কাজ সম্পর্কে গণমাধ্যমের প্রশ্নের জবাব দেওয়া এবং প্রয়োজনীয় তথ্য প্রদান করা সংশ্লিষ্ট কর্মকর্তাদের পেশাগত দায়িত্বের অংশ। এ ধরনের আচরণ অনাকাঙ্ক্ষিত। 

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ছানোয়ার হোসেন বলেন, বিষয়টি আমি অবগত হওয়ার সঙ্গে সঙ্গেই আক্তার হোসেনকে প্রাথমিকভাবে শাসিয়ে দিয়েছি। ভবিষ্যতে এ রকম কাজ করলে বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা