× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাড়ে ৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

রাজবাড়ী সংবাদদাতা

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৩ ১১:০৮ এএম

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩ ১১:৩৫ এএম

দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক। ছবি : প্রবা

দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক। ছবি : প্রবা

ঘন কুয়াশার কারণে প্রতিদিনই দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকছে। আজও সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে।

দুর্ঘটনা এড়াতে বুধবার (৪ জানুয়ারি) রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন বিআইডব্লিউটিসি। পরে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের উভয় পাড়ে পারের অপেক্ষায় কয়েকশ ট্রাক, কাভার্ডভ্যান, বাস, প্রাইভেটকারসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়ে। দীর্ঘ সময় ফেরিঘাট এলাকায় কুয়াশায় আটকে থেকে প্রচণ্ড শীতে দুর্ভোগে পড়েন এ পথের যাত্রী ও চালকরা।

বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) খোরশেদ আলম জানান, কুয়াশার কারণে রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ থাকার পর সকালে ফেরি সার্ভিস চালু করা হয়। ঘাটের দুই পাড়ে বেশ কিছু যানবাহন পারের অপেক্ষায় রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা