× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষার্থীদের ইংরেজি ভাষা শিক্ষায় এমপির বিশেষ উদ্যোগ

নেত্রকোনা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ২১:২২ পিএম

ইংরেজিত ভাষা দক্ষতা নিয়ে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেন সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ইংরেজিত ভাষা দক্ষতা নিয়ে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেন সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নেত্রকোনা-৩ আসনের কেন্দুয়া ও আটপাড়া উপজেলার শিক্ষার্থীদের ইংরেজি ভাষা দক্ষতা বাড়াতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী।

আটপাড়া এবং কেন্দুয়া উপজেলায় আগ্রহী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের নিয়ে শুক্রবার  ও শনিবার পৃথক সমাবেশ করেছেন তিনি।  

শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষ করে গড়ে তুলতে ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’ নামে সম্পূর্ণ বিনামূল্যে সপ্তাহে দুদিন পাঠদানের এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় তিনি উদ্যোগটির লক্ষ্য, উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এমপি রফিকুল ইসলাম বলেন, “আমি যতদিন আছি এ প্রোগ্রাম চালু থাকবে। এটি একটি নির্দলীয় প্রোগ্রাম। আপনাদের ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধি হিসেবে আমি আমার সাধ্যমতো আপনাদের সেবা করে যেতে চাই”।

শিক্ষার্থীর অভিভাবক বাদল মিয়া বলেন, “আমরা অনেক এমপি দেখেছি। প্রায় সবাই নিজেদের স্বার্থে কাজ করেছেন। কিন্তু এমপি রফিক হিলালী ব্যতিক্রম। তিনি এলাকার সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে নিজ উদ্যোগে এবং নিজের খরচে ইংরেজি শিক্ষার উদ্যোগ নিয়েছেন। এতে শিক্ষার্থীরা খুবই উপকৃত হবে। এজন্য আমরা এমপি রফিক হিলালীর প্রতি কৃতজ্ঞতা জানাই”।

আটপাড়া পাবলিক হলে সমাবেশে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক ছহীহ শাফির সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহনুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তানজিনা শারমিন দৃষ্ট, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমতাজ বেগম, সহকারী কমিশনার (ভূমি) নাঈম উল ইসলাম চৌধুরী ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আ.ব. মোকতাদের বিল্লাহ। 
এছাড়া সমাবেশে শিক্ষার্থী ও অভিভাবকরাও তাদের মতামত তুলে ধরে বক্তব্য দেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা