আলোচনা সভা শেষে প্রয়াত দুই বিএনপি নেতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বর্তমান সরকারের মূল উদ্দেশ্যই হচ্ছে দেশের মানুষের কল্যাণ নিশ্চিত করা বলে জানিয়ছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।
তিনি বলেন, ‘বিএনপি সরকার দেশের সার্বিক উন্নয়নে কাজ করছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একের পর এক জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।’
নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের একুইছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মরহুম হাবিবুর রহমান ও বিএনপি নেতা মরহুম জামাল উদ্দিন কালো মাস্টারের স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল মান্নান বলেন, ‘নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দেশের প্রতিটি উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু হয়েছে। খুব শিগগিরই স্বাস্থ্য কার্ড কার্যক্রমও শুরু হবে। কৃষকদের জন্য সুদমুক্ত ঋণের ব্যবস্থা করা হয়েছে এবং বিদেশে কর্মরত বাংলাদেশিদের দুর্ভোগ কমাতে প্রবাসী কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আপনারা আমাকে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠিয়েছেন বলেই আমি আপনাদের কথা সংসদে তুলে ধরতে পারছি। আপনাদের যেকোনো সমস্যা ও প্রয়োজনে আমার দরজা সবসময় খোলা থাকবে।’
নাটঘর ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজ উদ্দিনের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক-২ দেলোয়ার হোসেন সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক রহমান উল্লাহ, মহিউদ্দিন আহমেদ মহিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বখতিয়ার খান মহসিন, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান পল্টু, প্রবাসী বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা তাঁতীদলের আহ্বায়ক ইফতিখার খান মামুন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি মাসুদুর রহমান, সহ-সভাপতি শরাফত আলী, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি হুমায়ুন কবিরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে প্রয়াত দুই বিএনপি নেতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।