× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৮০০ পাসপোর্ট নিচ্ছে না গ্রাহক, প্রশাসনকে চিঠি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ২০:৪১ পিএম

বরিশাল বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস। ছবি: সংগৃহীত

বরিশাল বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস। ছবি: সংগৃহীত

বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে ৩ মাসের বেশি সময় ধরে ৮০০ পাসপোর্ট পড়ে আছে। এ নিয়ে বিপাকে পড়েছেন পাসপোর্ট অফিসের কর্মকর্তারা। এরই মধ্যে জেলা প্রশাসন ও বরিশাল জেলার ১০ উপজেলা প্রশাসনকে এ ব্যাপারে চিঠি দিলেও এখনও পাসপোর্টগুলো নিতে আসছেন না গ্রাহকরা।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসের উপ-পরিচালক রোজী খন্দকার বলেন, ৮০০-এর বেশি পাসপোর্ট অনেক দিন ধরে আমাদের কাছে পড়ে আছে। এসব পাসপোর্ট প্রস্তুত করে রাখা হয়েছে। প্রতিটি পাসপোর্ট তৈরি ও ডেলিভারির জন্য নির্দিষ্ট সময় থাকে। কিন্তু এসব পাসপোর্টের গ্রাহকরা যথাসময়ে এগুলো নিতে আসেনি। ইতোমধ্যে বিষয়টি আমরা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে জানিয়েছি। এ ছাড়া নিয়ম অনুযায়ী প্রতিটি উপজেলার ইউএনওকে চিঠি দিয়ে জানিয়েছি। আশা করছি গ্রাহকদের কাছে দ্রুত পাসপোর্ট পৌঁছাতে পারব।

তবে বরিশাল জেলার ১০টি উপজেলার মধ্যে প্রস্তুত করে রাখা ৮০০ পাসপোর্ট কোন উপজেলায় কতজন নেননি, তার তালিকা দিতে চাননি বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসের উপ-পরিচালক রোজী খন্দকার।

এটি জানতে চাইলে বরিশালের জেলা প্রশাসক মামুন খন্দকার বলেন, ইতোমধ্যে বিষয়টি আইনশৃঙ্খলা সভায় পাসপোর্ট অফিসের উপ-পরিচালক আমাদের জানিয়েছেন। এ ব্যাপারে আমরা ব্যবস্থা নেব। প্রতি উপজেলায় আমরা দ্রুত নানা কর্মসূচি দেব। যাতে পাসপোর্টগুলো মানুষ দ্রুত নিতে পারে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা