× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুরে বিভাগীয় পাঠক সমাবেশ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

রংপুর অফিস

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ২০:১৮ পিএম

বইপড়া ও সৃজনশীল চর্চায় নতুন প্রজন্মকে উৎসাহিত করতে রংপুরে বিভাগীয় পাঠক সমাবেশ ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বইপড়া ও সৃজনশীল চর্চায় নতুন প্রজন্মকে উৎসাহিত করতে রংপুরে বিভাগীয় পাঠক সমাবেশ ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বইপড়া ও সৃজনশীল চর্চায় নতুন প্রজন্মকে উৎসাহিত করতে রংপুরে বিভাগীয় পাঠক সমাবেশ ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গণগ্রন্থাগার অধিদপ্তরের আয়োজনে শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি জনসচেতনতামূলক শোভাযাত্রা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর বিভাগীয় গণগ্রন্থাগার প্রাঙ্গণে পাঠক সমাবেশ ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। এ সময় স্টলগুলোতে বিভিন্ন প্রকাশনার বই ঘুরে দেখেন পাঠক ও দর্শনার্থীরা। গণগ্রন্থাগার ভবনের মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিল্লাহ হোসেন খান, গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক ডা. সঞ্জীব সূত্রধরসহ অন্যরা। 

রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর সময়ে সামাজিক মাধ্যম ও নানা ডিজিটাল বিনোদন আমাদের পাঠাভ্যাসকে অনেকাংশে কমিয়ে দিচ্ছে, পাঠক সমাবেশ মানুষের মধ্যে বই পড়ার আগ্রহ পুনরুজ্জীবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

বিশেষ করে, তরুণ প্রজন্মকে বইমুখী করতে এমন আয়োজন অত্যন্ত কার্যকর। একটি সমৃদ্ধ সমাজ গঠনের জন্য প্রয়োজন সচেতন, মানবিক ও জ্ঞানভিত্তিক নাগরিক। আর সেই লক্ষ্য অর্জনে পাঠক সমাবেশ হতে পারে একটি শক্তিশালী সামাজিক উদ্যোগ। তাই আমাদের প্রত্যেকের উচিত নিয়মিত বই পড়া, অন্যকে বই পড়তে উৎসাহিত করা এবং পাঠক সমাবেশের মতো আয়োজনের সঙ্গে সম্পৃক্ত থাকা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা