× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাচের প্রোগ্রাম থেকে ফেরার পথে ট্রাকচাপায় তরুণী নিহত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ২০:০৮ পিএম

আফরিন জাহান। ফাইল ছবি

আফরিন জাহান। ফাইল ছবি

নাটোরের বড়াইগ্রামে মহাসড়কে নাচের প্রোগ্রাম থেকে ফেরার পথে ট্রাকচাপায় আফরিন জাহান (১৮) নামে এক তরুণী নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন ওই তরুণীর সাথে থাকা দুই যুবক।

বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রামের আগ্রান সুতিরপার এলাকায় শুক্রবার ভোরে এই ঘটনা ঘটে।

নিহত আফরিন জাহান বগুড়া জেলার সোনাতলা এলাকার বাসিন্দা। তিনি কয়েকমাস ধরে বড়াইগ্রামের বনপাড়া পৌর শহরের ডিলারের মোড় এলাকায় একাই বসবাস করে আসছিলেন।

আহতরা হলেন, গুরুদাসপুরের নাজিরপুর বটতলা এলাকার আব্দুল মান্নানের ছেলে মেহেদী (১৮) ও একই এলাকার জলিলের ছেলে পলক (২০)।

অনুসন্ধানে জানা যায়, আফরিন বিভিন্ন অনুষ্ঠানে নাচ পরিবেশন করতেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে মেহেদী ও পলক বনপাড়া পৌর শহরের ফলপট্টি থেকে আফরিন জাহানকে গুরুদাসপুরের দিকে নিয়ে যায়। ভোরে পৌঁছে দেওয়ার পথে তরুণীটি দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যায়।

বনপাড়া হাইওয়ে থানা পুলিশ খবর পেয়ে তার মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে। মোটরসাইকেল আরোহী মেহেদী ও পলক নিজ উদ্যোগে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক মেহেদীর বন্ধু মুঠোফোনে জানান, আফরিন জাহানকে নাচের অনুষ্ঠানে নাচ পরিবেশনের জন্য ভাড়ায় নিয়ে আসে। কিন্তু বৃষ্টি হওয়ায় নাচের অনুষ্ঠানটি হয়নি।

সারা রাত ওই তরুণীকে কোথায় রাখা হয়েছিল জানতে চাইলে তিনি প্রসঙ্গ এড়িয়ে গিয়ে মুঠোফোনের লাইন কেটে দেন।

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, নিহত ওই তরুণীর মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে। রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

থানা পুলিশ ঘাতক ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা