× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংরক্ষিত বনে সড়ক: এমপির ডিও লেটারেও বন বিভাগের আপত্তি

কক্সবাজার অফিস

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ১৯:৩১ পিএম

কক্সবাজারের মহেশখালীর শাপলাপুরে সংরক্ষিত বনভূমির ভেতর দিয়ে পাকা সড়ক নির্মাণকে কেন্দ্র করে তৈরি হয়েছে দ্বন্দ্ব। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারের মহেশখালীর শাপলাপুরে সংরক্ষিত বনভূমির ভেতর দিয়ে পাকা সড়ক নির্মাণকে কেন্দ্র করে তৈরি হয়েছে দ্বন্দ্ব। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারের মহেশখালীর শাপলাপুরে সংরক্ষিত বনভূমির ভেতর দিয়ে পাকা সড়ক নির্মাণকে কেন্দ্র করে তৈরি হয়েছে দ্বন্দ্ব। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সড়কটিকে উন্নয়ন প্রকল্প হিসেবে বাস্তবায়ন করতে চাইলেও বন বিভাগ একে দেখছে আইনবিরোধী ও পরিবেশে হুমকিস্বরূপ উদ্যোগ।

স্থানীয় এমপির সড়ক নির্মাণের পক্ষে ডিও লেটারেও বন বিভাগের আপত্তি, বন্ধ সড়কের নির্মাণকাজ।

স্থানীয়রা জানান, মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের জেএম ঘাট থেকে শুরু হয়ে কালারমারছড়ায় গিয়ে মিশেছে প্রায় ৪ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ একটি পথ। পাহাড়ের ওপর দিয়ে আঁকাবাঁকা এই পথের দুই পাশে ঘন বন। স্থানীয় মানুষের চলাচলের এই পথটিকে পাকা সড়কে রূপ দিতে চায় এলজিইডি।

এলজিইউডির মহেশখালী উপজেলা প্রকৌশলী বনি আমিন জনি জানান, এটি এলজিইডির গেজেটভুক্ত রাস্তা। জাপানের উন্নয়ন সংস্থা জাইকার অর্থায়নে প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে সড়কটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২০২৫ সালের সেপ্টেম্বরে কাজ শুরুর পর ইতোমধ্যে কিছু সমতল অংশে ঢালাই এবং কালভার্ট নির্মাণের কাজও এগিয়েছে। এই উন্নয়ন পরিকল্পনায় শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছে বন বিভাগ। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে।

কক্সবাজারের সহকারী বন সংরক্ষক শেখ আবুল কালাম আজাদ জানান, মহেশখালীর ১২ নম্বর মৌজার ১৮ হাজার ২৮৬ একর বনভূমিকে ১৯৫৭ সালে সংরক্ষিত ঘোষণা করা হয়। আইন অনুযায়ী সংরক্ষিত বনে সাধারণ মানুষের প্রবেশ, গাছ কাটা, পশুচারণ, শিকার কিংবা কোনো ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ।

তিনি জানান, ওই পাহাড়ে হাঁটার পথ থাকলেও সেখানে পাকা রাস্তা করার সুযোগ নেই। কেননা এই বন শুধু গাছপালার জন্য নয়, নানা বন্যপ্রাণীর আবাসস্থল। পাকা সড়ক নির্মিত হলে বন উজাড়, অবৈধ দখল এবং বন্যপ্রাণীর আবাস ধ্বংসের ঝুঁকি বাড়বে।

এর মধ্যে স্থানীয় সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ বন বিভাগকে সহযোগিতার জন্য ডিও লেটার দেন। গত মার্চের শেষ দিকে দেওয়া ওই চিঠিতে প্রকল্পে বাধা না দেওয়ার অনুরোধ জানানো হয়। কিন্তু বন বিভাগ পাল্টা জবাবে জানায়, আইন লঙ্ঘন করে সংরক্ষিত বনে সড়ক নির্মাণের অনুমতি দেওয়া সম্ভব নয়।

এ বিষয়ে আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ এমপির সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি। ফলে সংসদ সদস্যের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কক্সবাজারের পরিবেশবাদী সংগঠন ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটির (ইয়েস) চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক জানান, উন্নয়নের নামে সংরক্ষিত বন ধ্বংসের প্রবণতা নতুন নয়। জাইকার মতো আন্তর্জাতিক সংস্থার অর্থায়নে কোনো প্রকল্প বাস্তবায়নের আগে পরিবেশগত প্রভাব মূল্যায়ন নিশ্চিত করা জরুরি ছিল।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা