× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় সেমিনার

উন্নয়ন বঞ্চিত উত্তরাঞ্চল বদলে দেওয়ার প্রতিজ্ঞা

বগুড়া অফিস

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ১৯:২৭ পিএম

বগুড়া শহরের মমইন কনভেনশন সেন্টারে ‘উত্তরাঞ্চলের পাঁচটি জেলার উন্নয়ন প্রেক্ষিত : সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়া শহরের মমইন কনভেনশন সেন্টারে ‘উত্তরাঞ্চলের পাঁচটি জেলার উন্নয়ন প্রেক্ষিত : সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

উত্তরাঞ্চলের বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ ও গাইবান্ধার উন্নয়ন বৈষম্য দূর করতে সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং স্থানীয় সরকার ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী। তারা বলেছেন, কৃষি, শিল্প, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সম্ভাবনাকে কাজে লাগিয়ে এ অঞ্চলের সুষম উন্নয়ন নিশ্চিত করতে হবে।

শনিবার সকালে বগুড়া শহরের মমইন কনভেনশন সেন্টারে ‘উত্তরাঞ্চলের পাঁচটি জেলার উন্নয়ন প্রেক্ষিত : সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংসদ এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দীর্ঘদিন উত্তরাঞ্চল উন্নয়ন বৈষম্যের শিকার হয়েছে। বর্তমান সরকার পিছিয়ে পড়া অঞ্চলগুলোর উন্নয়নসহ সারা দেশে সুষম উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে।

তিনি বলেন, দেশে বিদ্যুতের ঘাটতি দূর করতে আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি সারা দেশে সৌরবিদ্যুৎ ছড়িয়ে দেওয়ার কাজও শুরু হয়েছে।

মন্ত্রী আরও বলেন, মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল বৈষম্যের বিরুদ্ধে। কিন্তু স্বাধীনতার পর দেশে নতুন করে বৈষম্য তৈরি হয়েছে। বর্তমান সরকার সেই বৈষম্য দূর করে দেশের সব অঞ্চলের সমান উন্নয়নে কাজ করছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, উত্তরাঞ্চলের পাঁচটি জেলা দীর্ঘদিন অবহেলার শিকার। এসব জেলার উন্নয়নে বর্তমান সরকার পরিকল্পিতভাবে কাজ করছে। পর্যায়ক্রমে এ অঞ্চলের উন্নয়ন চাহিদা পূরণ করা হবে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে সরকার সুষম উন্নয়ন করতে চায়। এ অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগাতে পরিকল্পিত উদ্যোগ নেওয়া প্রয়োজন।

সেমিনারে গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মাজেদুর রহমান প্রশাসনিক বিকেন্দ্রীকরণের স্বার্থে বগুড়াকে বিভাগ ঘোষণার দাবি জানান। তিনি বলেন, বগুড়াকে বিভাগ করা হলে উত্তরাঞ্চলের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল এবং এ অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত হবে।

বক্তারা বলেন, উত্তরাঞ্চলের পাঁচ জেলার কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন ও মানবসম্পদ খাতে ব্যাপক সম্ভাবনা রয়েছে। এসব সম্ভাবনাকে কাজে লাগাতে শিল্পায়ন, আধুনিক যোগাযোগব্যবস্থা, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং কর্মসংস্থান বৃদ্ধিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া জরুরি। একই সঙ্গে আঞ্চলিক বৈষম্য কমিয়ে দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করতে উত্তরাঞ্চলকে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা।

বগুড়ার প্রবীণ বুদ্ধিজীবী ডা. সিএম ইদ্রিসের সভাপতিত্বে সেমিনারে বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ ও গাইবান্ধার সংসদ সদস্য, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, গবেষক ও বিশিষ্টজনরা অংশ নেন।

সেমিনারে উপস্থিত ছিলেনÑ বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মুহিত তালুকদার, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম, গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মাজেদুর রহমান, গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য আব্দুল করিম, গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য আবুল কাওছার নজরুল ইসলাম, গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়ারেস, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাইদ এবং সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আইনুল হক।

এ ছাড়া বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল হক তৈয়ব জাকির এবং টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম উপস্থিত ছিলেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৫ জন অধ্যাপক ও গবেষক সেমিনারে অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রোটা. ডা. মতিউর রহমান ও সাংবাদিক সৈয়দ ফজলে রাব্বী ডলার।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা