× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেওয়ানগঞ্জে ডিগ্রি পরীক্ষায় নকলের দায়ে ১২ পরীক্ষার্থী বহিষ্কার

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ১৯:০৬ পিএম

সরকারি আব্দুল খালেক মেমোরিয়াল কলেজ কেন্দ্র। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সরকারি আব্দুল খালেক মেমোরিয়াল কলেজ কেন্দ্র। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জামালপুরের দেওয়ানগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ডিগ্রি (পাস) তৃতীয় বর্ষ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

উপজেলার সরকারি আব্দুল খালেক মেমোরিয়াল কলেজ কেন্দ্রের ইংরেজি (আবশ্যিক) পরীক্ষা চলাকালে শনিবার বিকালে এ ঘটনা ঘটে।

উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার সজল কুমার ভদ্র বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডিগ্রি (পাস) তৃতীয় বর্ষ পরীক্ষার তৃতীয় দিনের ইংরেজি (আবশ্যিক) পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন। এ সময় ১২ পরীক্ষার্থীর কাছে নকল পাওয়া গেলে পরীক্ষার বিধিমালা অনুযায়ী তাদের বহিষ্কারের নির্দেশ দেন তিনি।

বহিষ্কৃতদের মধ্যে ছয়জন হাতীভাঙ্গা মোফাজ্জল মিয়া মেমোরিয়াল কলেজ এবং ছয়জন সানান্দবাড়ী ডিগ্রি কলেজের শিক্ষার্থী।

সজল কুমার ভদ্র বলেন, “ইউএনওর নির্দেশে পরীক্ষার বিধিমালা অনুযায়ী ১২ পরীক্ষার্থীকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে”।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বলেন, “পরীক্ষা কেন্দ্রে কোনো ধরনের নকল বা অনিয়মের সুযোগ নেই। সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে নিয়মিত কেন্দ্র পরিদর্শন করা হচ্ছে। এ তদারকি অব্যাহত থাকবে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা