ধামরাই (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ১৬:৫১ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৬ ১৭:০৬ পিএম
ঢাকা-আরিচা মহাসড়কে পাঁচটি যানবাহনের সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ ৩ জন নিহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পাঁচটি যানবাহনের সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ ৩ জন নিহত হয়েছেন।
ইসলামপুর বাটার গেট এলাকায় শনিবার সকাল ৮টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা
ঘটে।
নিহতরা হলেন মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী
আবাস সাহা এবং চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী সুজন সাহা। সম্পর্কে তারা ফুপাতো-মামাতো
ভাই। অপরজন সাভারের পল্লীবিদ্যুৎ এলাকার নকিবুল্লার ছেলে সৈয়দ নাইমুল হক।
পুলিশ জানায়, নষ্ট হয়ে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসকে এড়াতে
সামনে থাকা প্রাইভেটকার, কাভার্ড ভ্যান ও দুটি মোটরসাইকেল গতি কমায়।
এ সময় পেছন থেকে আসা স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাস মোটরসাইকেল
দুটিকে সজোরে ধাক্কা দিলে গুরুতর আহত দুই আরোহীকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
আহত অপরজন মোটরসাইকেল চালক সৈয়দ নাইমুল হককে সাভারের বেসরকারি
এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুপুর সাড়ে ১২টার দিকে নিবির পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন
অবস্থায় তিনিও মারা যান।
সাভার হাইয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন,
সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন।
এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।