× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেপ্তার

বরগুনা সংবাদদাতা

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৩ ১০:৪৬ এএম

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩ ১০:৫৭ এএম

হাতকড়াসহ পালানো সেই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : প্রবা

হাতকড়াসহ পালানো সেই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : প্রবা

বরগুনার বেতাগীতে হাতকড়াসহ পুলিশের হাত থেকে পালানো সেই চুরি মামলার আসামি হাবিব বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বেতাগীর উত্তর করুণা গ্রামের মৃত ইনছাব আলীর ছেলে।

বুধবার (৪ জানুয়ারি) সকালে বেতাগী থানার ওসি আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পুলিশি অভিযানে মঙ্গলবার আসামি হাবিব বিশ্বাসকে গ্রেপ্তারের পর বর্তমানে বেতাগী থানা হেফাজতে রাখা হয়েছে। তাকে জেলহাজতে পাঠানো হবে।

এ ছাড়া আসামি পালানোর ঘটনায় সংশ্লিষ্ট থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তাকে বরগুনা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

বেতাগী থানা পুলিশ জানায়, গত সপ্তাহে স্থানীয় সোনার বাংলা বাজারের একটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। তদন্তে হাবিব বিশ্বাসের সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পায় পুলিশ। এরপর সোমবার দুপুরে বেতাগী থানার এসআই শহিদুল ইসলামসহ পুলিশের একটি টিম হোসনাবাদ এলাকায় হাবিবের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। থানায় নিয়ে আসার পথে হাবিব হাতকড়াসহ দৌড়ে একটি ধানক্ষেতের মধ্য দিয়ে পালিয়ে যান। এ ঘটনার তিন ঘণ্টা পর হাতকড়া ও চাবি উদ্ধার করে পুলিশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা