× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্গম পাহাড়ে ডিবির অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ১৬:০২ পিএম

আপডেট : ২৫ জুলাই ২০২৬ ১৬:১২ পিএম

দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে বিপুল অস্ত্র উদ্ধারসহ দুজনকে আটক করে চট্টগ্রাম জেলা ডিবি পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে বিপুল অস্ত্র উদ্ধারসহ দুজনকে আটক করে চট্টগ্রাম জেলা ডিবি পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রাম জেলা ডিবি পুলিশের অভিযানে দুর্গম পাহাড়ি এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা পুলিশ সুপার কার্যালয়ে শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম।

গ্রেপ্তারা হলেন, মো. দেলোয়ার হোসেন (৫৪) ও মো. মহসিন (৩৩)।

জেলা পুলিশ সুপার জানান, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং জননিরাপত্তা নিশ্চিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ এই অভিযান পরিচালনা করেছে। গ্রেপ্তারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে কেলিশহর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইন্নারপাড়া এলাকায় গ্রেপ্তার আসামি মো. দেলোয়ার হোসেনের বসতঘরের খাটের নিচে তল্লাশি চালিয়ে ৬টি কিরিচ, ৫টি রামদা, ১টি দামাদা, ১টি লোহা কাটার এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

তিনি জানান, পরবর্তীতে একই এলাকার ছাতিভাঙ্গা আফছারের বাগান এলাকায় তল্লাশি চালিয়ে লুকিয়ে রাখা ২টি একনলা বন্দুক ও ২টি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়।

পুলিশ সুপার বলেন, “প্রাথমিক তদন্তে জানা যায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রগুলো বিভিন্ন সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল।”

তিনি আরও বলেন, “এ ঘটনায় জড়িত অন্যান্য সহযোগী, অস্ত্রের উৎস এবং সম্ভাব্য সন্ত্রাসী চক্রকে শনাক্ত ও আইনের আওতায় আনতে জেলা ডিবি পুলিশের অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা