গোপালগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ১৫:৫১ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৬ ১৫:৫২ পিএম
ছবি: প্রতীকী
গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ যুবক নিহত হয়েছেন।
গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ সদর
উপজেলার চামটা বেদেপল্লীর সামনে শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেনÑ মুকসুদপুর উপজেলার সিন্দায়াঘাট এলাকার
অসিত কুন্ডুর ছেলে অচিন্ত্ কুন্ডু (২৫), মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পূর্ব নাগরদি
গ্রামের মনিন্দ্রনাথ বাড়ৈর ছেলে উজ্জ্বল বাড়ৈ (৩৫) ও একই উপজেলার গোয়ালকান্দি গ্রামের
শাহীন বেপারীর ছেলে ফয়সাল বেপারী (২০)।
গোপালগঞ্জ সদর থানাধীন বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের
উপ-পরিদর্শক (এসআই) শামীম আল মামুম বিষয়টি
নিশ্চিত করে বলেন, একটি মোটরসাইকেলে করে অচিন্ত
কুন্ডু ও উজ্জ্বল বাড়ৈ গোপালগঞ্জের দিকে আসছিলেন।
এ সময় বিপরীত দিক থেকে আসা টেকেরহাটগামী অপর একটি
মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অচিন্ত্ কুন্ডু নিহত হন।
এ সময় উজ্জ্বল বাড়ৈ ও ফয়সাল বেপারী মারাত্মক আহত হন।
পরে খবর পেয়ে বৌলতলী তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আহতদের
রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহতদের উন্নত চিকিৎসার জন্য ফয়সাল বেপারীকে ঢাকায়
পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে ফয়সাল বেপারী মারা যান এবং চিকিৎসাধীন অবস্থায় উজ্জ্বল
বাড়ৈ রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।
তিনি আরও জানান, আজ শনিবার তিনটি মরদেহেরই ময়নাতদন্ত শেষে মরদেগ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।