× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদকের টাকার জন্য মাকে ‘নির্যাতন’, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ১৫:৪৫ পিএম

আপডেট : ২৫ জুলাই ২০২৬ ১৬:৩১ পিএম

সুবর্ণচর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন জাবেদ। ফাইল ছবি

সুবর্ণচর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন জাবেদ। ফাইল ছবি

মাদকের টাকা না পেয়ে বৃদ্ধ মাকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ ওঠা নোয়াখালীর সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন জাবেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উপজেলার হারিছ চৌধুরীর বাজারসংলগ্ন পাঞ্চায়েত বাড়ি এলাকা থেকে শনিবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাবেদ চরজুবিলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল হোসেনের ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সুবর্ণচর উপজেলা শাখার সাবেক আহ্বায়ক এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান।

পুলিশ জানায়, জাবেদের বিরুদ্ধে আদালতের একটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আরও দুটি নিয়মিত মামলা বিচারাধীন। একই সঙ্গে মাদকের টাকা না পেয়ে নিজের বৃদ্ধ মাকে শারীরিক ও মানসিক নির্যাতন, বসতঘরে ভাঙচুর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।

নির্যাতনের বিষয়ে শুক্রবার স্থানীয় সংসদ সদস্য ও পুলিশ সুপারের কার্যালয়ে লিখিত অভিযোগ দেন জাবেদের মা ছালেয়া খাতুন (৬৮)। অভিযোগে উল্লেখ করা হয়, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা না পেলে প্রায়ই তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন এবং বাড়িতে ভাঙচুর চালান।

অভিযোগে বলা হয়, গত ২২ জুলাই রাত ৮টার দিকে জাবেদ মাদকের টাকা দাবি করে মায়ের সঙ্গে অশালীন আচরণ ও গালিগালাজ করেন। একপর্যায়ে তিনি মাকে মারধর করেন এবং ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন। পরিবারের সদস্যরা বাঁধা দিতে গেলে তাদেরও ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগে বলা হয়েছে।

এ অবস্থায় ভুক্তভোগী মা তার ছেলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে নোয়াখালীর পুলিশ সুপার ও নোয়াখালী -৪ আসনের সংসদ সদস্য বরাবর অভিযোগ দাখিল করেন।

চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হাসান জানান, জাবেদের মায়ের অভিযোগের বিষয়টি পুলিশ অবগত রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আদালতের একটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এবং আরও দুটি নিয়মিত মামলা বিচারাধীন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা