বাগেরহাট প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ১৫:৩৫ পিএম
নিজাম উদ্দিন শান্ত। ফাইল ছবি
বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিজাম উদ্দিন শান্ত (৪২) নামের এক আইনজীবী নিহত হয়েছেন।
বাগেরহাট শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় শুক্রবার দিবাগত রাতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিজাম উদ্দীন শান্ত বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের তোরাব আলীর ছেলে। তিনি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন।
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে কারা বা কী কারণে আইনজীবী নিজামকে হত্যা করেছে তা পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি। হত্যাকারীদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে।