× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীমঙ্গলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মুজিবুর

মৌলভীবাজার ও শ্রীমঙ্গল প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ১৫:৩২ পিএম

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে অতিথিরা। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে অতিথিরা। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ১ বছরে এক লাখ গাছের চারা রোপনের প্রত্যাশায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। শনিবার (২৫ জুলাই) সকালে স্থানীয় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী, সদস্য ইয়াকুব আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুসহ প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান চৌধুরী এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে শ্রীমঙ্গল উপজেলায় আগামী ১ বছরের মধ্যে এক লাখ গাছের চারা রোপণ করা হবে। উপজেলার ৯টি ইউনিয়নে পর্যায়ক্রমে ১০ হাজার করে গাছের চারা রোপণ করা হবে। পাশাপাশি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কর্মসূচি সম্প্রসারণ এবং সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হবে। একই ধরনের কর্মসূচি কমলগঞ্জ উপজেলাতেও বাস্তবায়ন করা হবে। এবং উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সমন্বয়ে এ কর্মসূচির বাস্তবায়ন করা হবে।

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা