× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীমঙ্গলে চা শ্রমিকদের কর্মবিরতি ও মানববন্ধন

মৌলভীবাজার প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ১৫:০৯ পিএম

শ্রীমঙ্গলের জাগছড়া চা বাগানের শ্রমিককে মারধরের প্রতিবাদে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শ্রীমঙ্গলের জাগছড়া চা বাগানের শ্রমিককে মারধরের প্রতিবাদে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের জাগছড়া চা বাগানের শ্রমিককে মারধরের প্রতিবাদে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন করেছেন শ্রমিকরা।

উপজেলার ৮ নম্বর কালিঘাট ইউনিয়নে শনিবার সকালে জাগছড়া চা বাগানের কারখানার সামনে তারা এ মানববন্ধন করেন। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে অংশ নেন দুই শতাধিক শ্রমিক।

মানববন্ধনে বক্তারা জানান, সম্প্রতি বাগানের শ্রমিক বিরবল প্রজাপতির ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এটি নিয়ে শ্রমিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজমান করছে। এ ধরনের ঘটনা শ্রমিকদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে বলে মনে করেন তারা।
তারা হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে শ্রমিকদের ওপর হামলা বা হয়রানি ঠেকাতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ চান।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক পরেশ কালিন্দী, কালিঘাট ইউনিয়নের মেম্বার মিঠুন সিং রাওতিয়া ও জাগছড়া চা বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক জয়রাম পাশীসহ আরও অনেক শ্রমিক নেতারা।
শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা