ফেনী প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ১৩:৩৫ পিএম
ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে সদ্য নির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠান আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে।
ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে সদ্য নির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠান আজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে একই মঞ্চে উপস্থিত থাকছেন ফেনীর চারজন সংসদ সদস্য।
ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন সেন্টারে আজ দুপুর ১২টায় শপথ গ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী এবং ফেনীর সন্তান আবদুল আউয়াল মিন্টু, এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবদিন ভিপি, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু।
ফেনীতে এই প্রথমবারের মতো কোনো একক মঞ্চে জেলার চারজন সংসদ সদস্যকে একসঙ্গে দেখা গেল। এ নিয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে।
অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে ফেনীর জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার
প্রত্যুষ কুমার মজুমদার, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক এবং ফেনী
চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি
ফরিদ উদ্দিন আহমেদ পাঠান ও সহ-সভাপতি জাফর উদ্দিনের উপস্থিত থাকার কথা।
আয়োজন উপকমিটির আহ্বায়ক মুশফিকুর রহমান পিপুল জানান, দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে বেশ জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন সম্পন্ন হয়েছে। নবনির্বাচিতদের বরণ ও শপথ অনুষ্ঠানে যোগ দিতে জেলার শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব ও প্রশাসনিক কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়েছে।
এর আগে, ঘোষিত তফসিল অনুযায়ী একক প্রার্থী থাকায় সভাপতি পদে হারুন অর রশীদ, সিনিয়র সহ-সভাপতি পদে আমান উদ্দিন কায়সার সাব্বির এবং গ্রুপ পরিচালক পদে শহীদুল ইসলাম ভূঁইয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। জুনিয়র সহ-সভাপতি পদে প্রত্যক্ষ ভোটে সম্মিলিত ব্যবসায়ী উন্নয়ন পরিষদের প্রার্থী মো. সাইদুর রহমান (জুয়েল) ৩৪৩ ভোট এবং মো. মাঈন উদ্দিন ৩ ৩৩ ভোট পেয়ে জয়লাভ করেন।