× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুরে ট্রাকচাপায় দুই নারী নিহত

রংপুর অফিস

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ১২:৩০ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

রংপুরে বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক।

খলেয়া ইউনিয়নের পূর্ব খলেয়া রথবাড়ী এলাকায় শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা বাবুপাড়া গ্রামের দুলাল সরকারের স্ত্রী রাধা রানী সরকার (৪০) ও দ্বিজেন্দ্র নাথ সরকারের স্ত্রী অঞ্জনা রানী সরকার (৫০)। 

আহত মোটরসাইকেল চালক অজিত চন্দ্র সরকারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছবুর শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, শুক্রবার রাতে একটি বালুবাহী ট্রাক জলঢাকা থেকে পাগলাপীরের দিকে যাচ্ছিল। ট্রাকটি রথবাড়ি এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাধা রানী সরকার ও অঞ্জনা রানী সরকার নিহত হন। 

তিনি জানান, স্থানীয়রা আহত অজিত চন্দ্রকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। দুর্ঘটনার পরপরই ট্রাক চালক ও হেল্পার পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধারসহ দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করে।

ওসি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা