× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জমি নিয়ে বিরোধের জেরে গ্রাম পুলিশের স্ত্রীকে হত্যার অভিযোগ

রাজশাহী প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ১০:৪০ এএম

জমি নিয়ে বিরোধের জেরে গ্রাম পুলিশের স্ত্রীকে হত্যার অভিযোগ

রাজশাহীর পবা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম পুলিশের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

এ ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দেন।

উপজেলার হরিয়ান পূর্বপাড়া গ্রামে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত ফরিদা খাতুনের (৪০) স্বামী লালন শেখ হরিয়ান ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ।

হামলার সময় মাকে রক্ষা করতে গিয়ে তাদের ছেলে মো. ফয়সালও গুরুতর আহত হন।

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের পুলিশ বক্স জানায়, ফরিদা খাতুনকে মৃত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়। আহত ফয়সালকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হরিয়ান ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাবের আলী পালু জানান, লালন শেখের প্রতিবেশী বাবুর ছেলে পরশ (১৮) ফরিদাকে ছুরিকাঘাত করেছেন বলে তিনি শুনেছেন।

তিনি আরও বলেন, ঘটনার পর স্থানীয়রা বাবুর বাড়িতে আগুন ধরিয়ে দেন। তবে এর আগেই অভিযুক্তের পরিবার এলাকা ছেড়ে পালিয়ে যায়।

কাটাখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কাদেরী বলেন, দুই পরিবারের মধ্যে আগে থেকেই জমি নিয়ে বিরোধ ছিল বলে জানতে পেরেছি। 

অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা