বর্তমানে ওই ছয়জন সীমান্তের শূন্যরেখা থেকে ৩০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে বিএসএঠ ছয়জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করলে তা প্রতিহত করেছে বিজিবি।
উপজেলার সামন্তা সীমান্ত এলাকায় শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, বিএসএফ সামন্তা সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায়। বিষয়টি বিজিবির নজরে এলে তারা বাধা দেয়।
বর্তমানে ওই ছয়জন সীমান্তের শূন্যরেখা থেকে ৩০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন বলেও জানায় বিজিবি।
বিজিবি আরও জানায়, বিষয়টি ইতোমধ্যে বিএসএফকে অবহিত করা হয়েছে।
মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।