× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাসে হামলার অভিযোগ, কুড়িগ্রামে ধর্মঘটের হুঁশিয়ারি

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ১০:০৫ এএম

আপডেট : ২৫ জুলাই ২০২৬ ১০:০৮ এএম

হামলার সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে পুনরায় বাস ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

হামলার সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে পুনরায় বাস ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুড়িগ্রামে যাত্রীবাহী বাসে ভাঙচুর ও বাস শ্রমিকদের মারধরের অভিযোগকে কেন্দ্র করে তিন ঘণ্টা সড়ক অবরোধ করেছেন বাস শ্রমিকরা।

একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে পুনরায় বাস ধর্মঘটের মাধ্যমে জেলাকে অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

জেলা শহরের শাপলা চত্বরে শুক্রবার রাত ৯টার দিকে একাধিক বাস আড়াআড়িভাবে রেখে অবরোধ শুরু করেন শ্রমিকরা।

এতে দূরপাল্লার নৈশকোচ, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

পরে পুলিশ ও শ্রমিক নেতাদের আশ্বাসে রাত ১১টার দিকে অবরোধ প্রত্যাহার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রমিকদের অভিযোগ, ভুরুঙ্গামারী থেকে যাত্রী নিয়ে ঢাকাগামী একটি বাস ধরলা সেতু এলাকায় পৌঁছালে বাণিজ্য মেলা থেকে বের হওয়া ৫ থেকে ৭ জন যুবক বাসটি থামানোর চেষ্টা করে। চালক বাস না থামিয়ে টোল প্লাজায় পৌঁছালে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে বাসে ভাঙচুর চালায়।

এরপর জেলা শহরের রিভার ভিউ মোড় ও জেলা শিল্পকলা অ্যাকাডেমির সামনে দুই দফায় বাসটির চালক, সুপারভাইজার ও হেলপারের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন শ্রমিকরা। এতে তিনজন গুরুতর আহত হন।

ঘটনার প্রতিবাদে বিক্ষোভরত শ্রমিকরা বাণিজ্য মেলাকে ‘উচ্ছৃঙ্খল, চাঁদাবাজ ও বখাটে যুবকদের অভয়ারণ্য’ আখ্যা দিয়ে মেলা বন্ধ এবং হামলা-ভাঙচুরে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

বাস শ্রমিক নেতা হাসান মিয়া বলেন, “বাণিজ্য মেলা অবিলম্বে বন্ধ করতে হবে। গাড়ি ভাঙচুর ও শ্রমিকদের ওপর হামলায় জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে আবারও বাস ধর্মঘটের মাধ্যমে কুড়িগ্রাম অচল করে দেওয়া হবে।”

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, বাস ভাঙচুর ও শ্রমিকদের ওপর হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আর বাণিজ্য মেলা বন্ধের বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিষয়। মেলা বন্ধের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা