× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রাহ্মণবাড়িয়ায় শিশুর ভাড়া নিয়ে সংঘর্ষ, একজন গুলিবিদ্ধ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬ ২৩:০০ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে স্পিডবোট ঘাটে তিন বছরের এক শিশুর ভাড়া চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় একজন গুলিবিদ্ধসহ দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুলিবিদ্ধ জাহাঙ্গীর আলমকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

উপজেলার দড়িয়াদৌলত ইউনিয়নের মরিচাকান্দি শুক্রবার বিকালে ও সন্ধ্যায় দুই দফায় এ ঘটনা ঘটে।


স্থানীয় ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, স্পিডবোট ঘাটে এক যাত্রীর সঙ্গে থাকা তিন বছরের এক শিশুর ভাড়া দাবি করেন স্পিডবোট চালক ইমরান। এ সময় ঘাটের ইজারাদার ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ছোট শিশুর ভাড়া না নেওয়ার কথা বললে চালকের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে চালক ইমরান ঘাটের টোল আদায়কারী বাবুলের ওপর চড়াও হন বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয় লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে সেখান থেকে সরিয়ে দেন।


ভুক্তভোগী পরিবারের দাবি, সন্ধ্যায় নামাজ শেষে পূর্বপাড়া ২ নম্বর ওয়ার্ডের কবরস্থানসংলগ্ন মসজিদ থেকে বের হওয়ার সময় আসাদুল্লাহর ওপর আগে থেকে ওঁত পেতে থাকা স্পিডবোট চালক ইমরানের পক্ষের ৭ থেকে ৮ জন হামলা চালিয়ে মারধর করেন। এতে সে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।


পরিবারের সদস্যদের ভাষ্য, আসাদুল্লাহর ওপর হামলার খবর পেয়ে স্বজন ও ঘাট-সংশ্লিষ্ট কয়েকজন পূর্বপাড়া ঈদগাহ মাঠ এলাকায় গেলে সেখানে আবারও তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় হামলাকারীদের হাতে দেশীয় ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ছিল বলে অভিযোগ করা হয়েছে।


হামলার একপর্যায়ে শরীফ নামে এক যুবক কয়েক রাউন্ড গুলি ছুড়েন। এর মধ্যে একটি গুলি মরিচাকান্দি গ্রামের জাহাঙ্গীর আলমের তলপেটে বিদ্ধ হয়।

স্থানীয়রা গুরুতর আহত জাহাঙ্গীর আলমকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেন। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।


সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।


এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন মিয়া বলেন, মরিচাকান্দিতে একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। স্পিডবোটের ভাড়া নিয়ে বিরোধের জেরেই ঘটনাটি ঘটেছে বলে জেনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা