× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিরোজপুরে যৌথ অভিযানে ১০ হাজার রেনু পোনা উদ্ধার

পিরোজপুর প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬ ২২:৪১ পিএম

কাউখালীতে উপজেলা মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশের যৌথ অভিযানে ১০ হাজার পিস রেনু পোনা উদ্ধার ও ২ হাজার মিটার অবৈধ বেড়জাল জব্দ করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কাউখালীতে উপজেলা মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশের যৌথ অভিযানে ১০ হাজার পিস রেনু পোনা উদ্ধার ও ২ হাজার মিটার অবৈধ বেড়জাল জব্দ করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পিরোজপুরের কাউখালীতে উপজেলা মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশের যৌথ অভিযানে ১০ হাজার পিস রেনু পোনা উদ্ধার ও ২ হাজার মিটার অবৈধ বেড়জাল জব্দ করা হয়েছে।

উপজেলার চিরাপাড়া নদীতে শুক্রবার দুপুরে পরিচালিত এ অভিযানে আনুমানিক ২০ হাজার টাকা মূল্যের ১০ হাজার পিস রেনু পোনা এবং প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ২ হাজার মিটার অবৈধ বেড়জাল উদ্ধার করা হয়।

অভিযান শেষে উদ্ধার করা অবৈধ বেড়জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে জীবিত রেনু পোনাগুলো নদীতে অবমুক্ত করা হয়। যাতে প্রাকৃতিকভাবে মাছের উৎপাদন বৃদ্ধি পায় এবং জলজ সম্পদ সংরক্ষিত থাকে। এ সময় উপজেলা কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা ও নৌ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, রেনু পোনা নিধন ও অবৈধ বেড়জাল ব্যবহারের ফলে দেশীয় মাছের প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হয়। তাই এসব অবৈধ কর্মকাণ্ড বন্ধে নৌ পুলিশকে সঙ্গে নিয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দ করা রেনু পোনা নদীতে অবমুক্ত করায় মাছের প্রাকৃতিক উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। 

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী নদী ও মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ জাল ও রেনু পোনা আহরণের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। নদীর জীববৈচিত্র্য রক্ষা এবং দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধিতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে”। 
শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা