× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে সরকারের উদ্যোগ অব্যাহত: বাণিজ্যমন্ত্রী

সিলেট প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬ ২২:৩৪ পিএম

সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ২০২৫-২৬ অর্থবছরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে শুক্রবার তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, পরিবারে অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে বাড়ির আঙিনায় অ্যাকুয়াপনিক্স পদ্ধতিতে মাছ ও সবজি চাষের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে প্রয়োজনীয় সরকারি প্রণোদনাও দেওয়া হবে বলে জানান তিনি।


তিনি আরও বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার প্রসারে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে এসএসসি ও এইচএসসি পর্যায়ে নির্দিষ্ট বিষয়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি সিলেট সদরের শিক্ষার্থীদের জন্য কম্পিউটার, ড্রাইভিংসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের সুযোগ বাড়াতে একটি টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট স্থাপনের আশ্বাস দেন তিনি।


কৃষি উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, শুষ্ক মৌসুমেও চাষাবাদ সচল রাখতে খাল খনন কার্যক্রম জোরদার করতে হবে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা ধরে রাখতে কোনো কৃষিজমি অনাবাদি রাখা যাবে না।


সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলুসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তারা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


এর আগে সকালে মন্ত্রী নগরীর লাক্কাতুরা চা-বাগানে একটি বিনামূল্যের চিকিৎসা শিবির উদ্বোধন করেন। পরে বিকেলে তিনি উল্টো রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা