চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬ ২১:৪৯ পিএম
কনকাপৈত উচ্চ বিদ্যালয় মাঠে বালু ফেলা হচ্ছে। ছবি : প্রতিদিনের বাংলাদেশ
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকমুক্ত সমাজ গঠনে যুব সমাজকে খেলাধুলামুখী রাখতে সাবেক চেয়ারম্যানের উদ্যোগে সংস্কার করা হয়েছে খেলার মাঠ। শুক্রবার (২৪ জুলািই) বিকেলে বালু ফেলে মাঠ সংস্কার কাজ তদারকি করেন উপজেলার কনকাপৈত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ইকবাল হোসেন মজুমদার।
বৃষ্টিতে কাঁদা ও খানাখন্দে খেলার অনুপযোগী হয়ে পড়ে উপজেলার কনকাপৈত উচ্চ বিদ্যালয় মাঠটি। স্থানীয় যুব সমাজকে সাথে নিয়ে ব্যক্তিগত উদ্যোগে মাঠটি সংস্কারের উদ্যোগ নেন ইকবাল হোসেন মজুমদার। আজ ৫টি ড্রামট্রাকে প্রায় ৮ হাজার ফুট বালু ফেলা হয় মাঠে।
ইকবাল হোসেন মজুমদার বলেন, শিক্ষার্থী, যুবসমাজ ও স্থানীয়দের দীর্ঘদিনের একটি দাবি ছিল মাঠটি সংস্কারের। কারণ এটি ছাড়া তাদের আর কোনো খেলার মাঠ নেই। তাই আমরা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে সকলের বিনোদনের জন্য দ্রুত মাঠটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করি। আজ আমরা প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছি।
এসময় উপস্থিত ছিলেন মাও. আমিন, মাও. এয়াছিন, রিয়াদ মজুমদার, আবু তাহের চুট্টু, সফিউল ইসলাম জিয়া, আবু রায়হান প্রমুখ।