× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুপচাঁচিয়ায় প্রস্তাবিত ইপিজেডের স্থান পরিদর্শন কৃষিসচিবের

দুপচাঁচিয়া (বগুড়া) সংবাদদাতা

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬ ২১:৩৭ পিএম

প্রস্তাবিত ইপিজেড অঞ্চল পরিদর্শনকালে স্থানীয় এমপি সহ অতিথিরা। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

প্রস্তাবিত ইপিজেড অঞ্চল পরিদর্শনকালে স্থানীয় এমপি সহ অতিথিরা। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় কৃষিপণ্য রপ্তানি অঞ্চল (ইপিজেড) স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহামেদ।  শুক্রবার (২৪ জুলাই) সকালে তালোড়া রেলস্টেশনের পশ্চিমে দুবরা মৌজায় প্রায় ১০০ একর জমি পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে কৃষিসচিব বলেন, কৃষিপণ্য রপ্তানি অঞ্চল স্থাপনের জন্য ইতিমধ্যে আরও দুটি স্থান পরিদর্শন করা হয়েছে। এর একটি গাইবান্ধা জেলায় এবং অপরটি জয়পুরহাটের কালাইয়ে। তিনটি স্থানের মধ্যে সার্বিক বিষয় বিবেচনা করে একটি স্থানে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে উত্তরাঞ্চলে কৃষিপণ্য রপ্তানি অঞ্চল স্থাপনের অগ্রগতি প্রতিবেদনে তালোড়াকে সম্ভাবনাময় স্থান হিসেবে গুরুত্ব দেওয়া হয়েছে। ভৌগোলিক অবস্থান, সড়ক ও রেল যোগাযোগ এবং পর্যাপ্ত শ্রমশক্তির প্রাপ্যতার কারণে তালোড়াকে এ প্রকল্পের জন্য উপযুক্ত মনে করছেন তাঁরা।

তালোড়া থেকে বগুড়া ও সান্তাহার রেল জংশনের সঙ্গে সহজ যোগাযোগ রয়েছে। পাশাপাশি পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলা ও জেলার সঙ্গে সড়ক যোগাযোগও ভালো। ভবিষ্যতে বগুড়া বিমানবন্দর চালু হলে আকাশপথে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে।

স্থানীয় বাসিন্দারা বলেন, একসময় বন্দরনগরী হিসেবে পরিচিত তালোড়া এখনও উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ব্যবসাকেন্দ্র। এখানে কৃষিপণ্য রপ্তানি অঞ্চল গড়ে উঠলে কৃষিপণ্য প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানির সুযোগ বাড়বে। এর ফলে কৃষকেরা তাঁদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাবেন এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

পরিদর্শনকালে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কামরুল জামান, অতিরিক্ত সচিব ড. মাহমুদুর রহমান, স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. আব্দুল মজিদ প্রামাণিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খান, সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, ওসি তাজমিলুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা