× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

নড়াইল প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬ ১৪:৩২ পিএম

নিহত ইউপি সদস্য মনি মিয়া শেখ। ছবি: সংগৃহীত

নিহত ইউপি সদস্য মনি মিয়া শেখ। ছবি: সংগৃহীত

নড়াইলে মনি মিয়া শেখ নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নড়াগাতী থানার পানিপাড়া গ্রামে বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মনি মিয়া শেখ জয়নগর ইউনিয়ন পরিষদের সদস্য এবং চর-জয়নগর গ্রামের সোনা মিয়া শেখের ছেলে।

এ বিষয়ে কথা হয় বেশ কয়েকজন স্থানীয় লোকের সঙ্গে।

তাদের দাবি, পুঠিমারি বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পানিপাড়া গ্রামের জাহিদ মেম্বারের বাড়ির সামনে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা মনি মিয়া শেখের ওপর হামলা চালায়।

এ সময় ধারালো অস্ত্র দিয়ে তার হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

পরে তাকে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহতের পরিবারের অভিযোগ, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম জানান, নিহতের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেখানেই নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হবে।

এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা