× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চৌগাছায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

চৌগাছা (যশোর) প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬ ১৪:০৭ পিএম

আপডেট : ২৪ জুলাই ২০২৬ ১৪:০৮ পিএম

আটক দুই মাদককারবারি আবু কালাম ও শামীম রেজা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আটক দুই মাদককারবারি আবু কালাম ও শামীম রেজা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

যশোরের চৌগাছায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। 

শুক্রবার ভোরে পৌরসভার চৌগাছা মাঠপাড়া এলাকায় ব্র্যাক অফিসের সামনে যশোরগামী পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।

আটক হওয়া ব্যক্তিরা হলেন-পৌরসভার মাঠপাড়া গ্রামের মৃত শহিদ মন্ডলের ছেলে আবু কালাম ও ডাক বাংলোপাড়া গ্রামের মৃত মহিদুল ইসলামের ছেলে শামীম রেজা।

পুলিশ সূত্রে জানা যায়, চৌগাছা থানার এসআই জি.এম ইমরান হোসেন রাজু সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন । এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাকা রাস্তার ওপর থেকে আসামিদের আটক করা হয়। পরবর্তী সময়ে তাদের দেহ তল্লাশি করে মোট ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ বলেন, মাদক নির্মূলে থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে  মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং অপরাধীদের দমনে পুলিশের এমন অভিযান নিয়মিত চলবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা