× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাস্তার ধারের জায়গা ছাড়লে আরসিসি সড়ক নির্মাণের আশ্বাস মন্ত্রীর

গোয়াইনঘাট (সিলেট) প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬ ১২:৪৩ পিএম

সিলেটের গোয়াইনঘাটে সকাল ১০টার দিকে হাকুরবাজার-মানিকগঞ্জ সড়কের সংস্কারকাজ পরিদর্শন করেন  বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সিলেটের গোয়াইনঘাটে সকাল ১০টার দিকে হাকুরবাজার-মানিকগঞ্জ সড়কের সংস্কারকাজ পরিদর্শন করেন বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সিলেটের গোয়াইনঘাটে স্থানীয়দের উদ্দেশে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী বলেন, “আপনারা যদি রাস্তার দুই পাশ থেকে জায়গা ছাড়েন, তাহলে আমরা পুরো রাস্তা আরসিসি (রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট) করব।”

বিভিন্ন গণমাধ্যমে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশের পর সকাল ১০টার দিকে উপজেলার হাকুরবাজার-মানিকগঞ্জ সড়কের সংস্কারকাজ পরিদর্শনকালে তিনি এই আশ্বাস দেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সড়কটি দীর্ঘস্থায়ী ও টেকসই করতে আরসিসি নির্মাণের কোনো বিকল্প নেই।

একই সঙ্গে কাপনা নদীর ওপর বিদ্যমান সেতুটি ভেঙে আরও প্রশস্ত ও আধুনিক সেতু নির্মাণের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

জলাবদ্ধতা নিরসনের বিষয়ে মন্ত্রী স্থানীয়দের রাস্তার দুই পাশের গাছপালা পরিষ্কার রাখা এবং পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করতে সহযোগিতা করার আহ্বান জানান।

বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী বলেন, “সড়ক টেকসই রাখতে নির্মাণকাজের পাশাপাশি কার্যকর ড্রেনেজ ব্যবস্থাও সমান গুরুত্বপূর্ণ।”

পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।

জবাবে মন্ত্রী বলেন, “এক গুণে দুই গুণতে হয়।” তিনি পর্যায়ক্রমে প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মামুন খান, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী, উপজেলা প্রকৌশলী হাসিব আহামেদ, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট শাহজাহান সিদ্দিকীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পরিদর্শন শেষে মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সড়ক নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করে দ্রুত বাস্তবায়ন এবং জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা