× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঠাকুরগাঁওয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচি

ঠাকুরগাঁও প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ২২:১৭ পিএম

হরিপুরের কাঠালডাঙ্গীতে বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে জিঙ্কসমৃদ্ধ খাবারের গুণগত মান বিষয়ে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

হরিপুরের কাঠালডাঙ্গীতে বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে জিঙ্কসমৃদ্ধ খাবারের গুণগত মান বিষয়ে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কাঠালডাঙ্গীতে শিক্ষার্থীদের পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে জিংকসমৃদ্ধ ফসলের গুণগত মান বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 

গত বুধবার দুপুরে উপজেলার কাঠালডাঙ্গী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হারভেস্টপ্লাসের বাস্তবায়নে ‘রিয়েক্টস-ইন’ প্রকল্পের আওতায় এ কর্মসূচি পরিচালনা করে আরডিআরএস। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নিউট্রি অ্যাগ্রিফিউশন আফ্রিকার (কেনিয়া) কান্ট্রি ম্যানেজার পেনিনা মুওকি। 

আরও উপস্থিত ছিলেন, হারভেস্টপ্লাস সল্যুশনসের প্রোগ্রাম ম্যানেজার মো. মজিবর রহমান, প্রোজেক্ট ম্যানেজার শাহিনুল কবির, আরডিআরএস’র হেড অব অ্যাগ্রিকালচার এনামুল হক ও টিম লিডার ডা. সালাহউদ্দীন। 

আয়োজক কমিটির সদস্যরা বলেন, স্কুল শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত পুষ্টি সচেতনতা কর্মসূচি ও জিঙ্কসমৃদ্ধ খাবারের গুণগত মান বিষয়ক এই আলোচনা সভাটি অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ। এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা সরাসরি বায়োফোর্টিফাইড বা জিঙ্কসমৃদ্ধ খাবারের পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন। 

সভা শেষে শিক্ষার্থীদের মাঝে জিঙ্কসমৃদ্ধ খাবারের গুণগত মান বিষয়ে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। একইদিন প্রতিনিধি দল জেলার জিংকসমৃদ্ধ ধান থেকে চিড়া উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘ঊর্মি চিড়া মিল’ পরিদর্শন করেন। 

উল্লেখ্য, গত মঙ্গলবার (২১ জুলাই) প্রতিনিধি দলটি জেলার ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) প্রধান কার্যালয়ে নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট অংশীজনের সাথে জিংকসমৃদ্ধ খাদ্যের উপকারিতা বিষয়ে একটি আলোচনা সভা করেন। সভায় স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, মসজিদের ইমাম, পুষ্টিবিদ, কৃষিবিদ, চিকিৎসকরা অংশগ্রহণ করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা