× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সড়কে গাছ ফেলে ডাকাতি, সর্দারসহ আটক ৩

প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ২২:১৪ পিএম

ঝিনাইদহে ডাকাতির ঘটনায় ডাকাত সর্দারসহ দলের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝিনাইদহে ডাকাতির ঘটনায় ডাকাত সর্দারসহ দলের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝিনাইদহের কোটচাঁদপুরে গাছ ফেলে সড়কে ডাকাতির ঘটনায় ডাকাত সর্দারসহ দলের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।

জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও কোটচাঁদপুর থানা পুলিশের একটি চৌকস যৌথ দল কুষ্টিয়া, রাজবাড়ী ও চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন। 

আটক ব্যক্তিরা হলেন কুষ্টিয়ার সুরত আলী ওরফে সুরত, রাজবাড়ীর আন্তঃবিভাগীয় ডাকাত সর্দার আলতাফ ওরফে আলতাফ এবং চুয়াডাঙ্গার আরিফুল ইসলাম।

পুলিশ জানায়, গত ৯ জুলাই রাতে কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর-কোটচাঁদপুর আঞ্চলিক সড়কের কুশোকুড়ী মাঠ এলাকায় পাকা রাস্তার ওপর খেজুর গাছ ফেলে ব্যারিকেড দেয় একদল মুখোশধারী ডাকাত। তারা ওই সড়ক দিয়ে যাতায়াতকারী মোটরসাইকেল আরোহী ও ট্রাক চালকদের গতিরোধ করে হামলা চালায়। পরে নগদ টাকা ও মোবাইল ফোন লুটে নেয়। সে সময় বাধা দিলে মুখোশধারী ডাকাত দল গ্রামীণ ব্যাংক মুজিবনগর শাখার ব্যবস্থাপক জহুরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে পুলিশের টহল দলের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

ঘটনার পর ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান অপরাধীদের আটকের জন্য সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলকে যুক্ত করেন।

তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে কুষ্টিয়ার ভেড়ামারা এলাকা থেকে সুরত আলীকে লুণ্ঠিত মালামালসহ গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাজবাড়ীর পাংশা এলাকায় অভিযান চালিয়ে ডাকাত সর্দার আলতাফকে গ্রেপ্তার করা হয়। সবশেষ বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর এলাকায় অভিযান চালিয়ে তাদের স্থানীয় এজেন্ট আরিফুলকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, বিজ্ঞ আদালতে দুজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এছাড়াও একজনকে আদালতের নির্দেশে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা