× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝিনাইদহে ছাগল চোরচক্রের ৩ সদস্য আটক

প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ২১:৪১ পিএম

আপডেট : ২৩ জুলাই ২০২৬ ২১:৫৫ পিএম

ঝিনাইদহে ছাগল চোরচক্রের ৩ সদস্যকে বৃহস্পতিবার আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝিনাইদহে ছাগল চোরচক্রের ৩ সদস্যকে বৃহস্পতিবার আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝিনাইদহের কালীগঞ্জে ছাগল চোরচক্রের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ।

এক সংবাদ বিজ্ঞপ্তি বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য জানান কালীগঞ্জ থানা পুলিশ। আটককালে তাদের কাছ থেকে একটি ছাগল উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন কালীগঞ্জ উপজেলার ধলাদাতপুর গ্রামের এরশাদ সরদারের ছেলে আজিজুল ইসলাম, কামালহাট গ্রামের আমিনুল রহমানের ছেলে রাজীব হোসেন ও শরীফুল ইসলামের ছেলে নাহিদ ইসলাম।

কালীগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. জেল্লাল হোসেন জানান, আটক ব্যক্তিরা ছাগল চোরচক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে ছাগল চুরি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে একটি চোরাই ছাগলসহ তাদের আটক করা হয়েছে।

তিনি বলেন, তাদের বিরুদ্ধে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা