× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেকনাফে ইউনিয়ন বিভক্তকরণ সভায় হামলা, আহত অন্তত ১৫

টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ২০:১৬ পিএম

আপডেট : ২৩ জুলাই ২০২৬ ২০:১৬ পিএম

টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকরণ ও নতুন সীমানা নির্ধারণ নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় হামলা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকরণ ও নতুন সীমানা নির্ধারণ নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় হামলা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকরণ ও নতুন সীমানা নির্ধারণ নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় ঘটেছে।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। 

এতে ইউপি চেয়ারম্যানসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। ঘটনার পর বিক্ষোভ মিছিল ও টেকনাফ-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন বিক্ষুদ্ধ জনতা।

স্থানীয়রা জানান, হোয়াইক্যং ইউনিয়ন বিভক্ত করে নতুন ইউনিয়ন গঠনের প্রস্তাবের বিষয়ে স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নিতে এ সভার আয়োজন করা হয়েছিল। সভা শুরুর আগেই কিছু লোক ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকে। 

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে একদল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। এতে পরিষদের দরজা-জানালা, আসবাবপত্রসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়।

জানতে চাইলে মানা নির্ধারণ কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ তাহের বলেন, “সভার প্রস্তুতির সময় কিছু লোক স্লোগান দিতে দিতে সেখানে জড়ো হয়। পরে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা ও ভাঙচুর চালায়। এতে কয়েকজন আহত হয়েছেন।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাজালাল চৌধুরী বলেন, "বৈঠক চলাকালে একদল লোক দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে হামলা চালায়। তারা ইউনিয়ন পরিষদের দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে। হামলায় আমিও আহত হয়েছি”।

উপজেলা যুবদলের সদস্য সচিব জুনাইদ আলী অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ এ সভায় প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন না। খবর দেওয়ার পরও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করেছে। তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনীক চৌধুরী বলেন, “হোয়াইক্যং ইউনিয়ন পরিষদে হামলার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে”।


নতুন ইউনিয়ন গঠনের প্রক্রিয়া

এদিকে, কক্সবাজারের টেকনাফ উপজেলার প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং জনসেবা আরও সহজ ও গতিশীল করতে বিদ্যমান পাঁচটি ইউনিয়ন পুনর্গঠন করে নতুন আরও পাঁচটি ইউনিয়ন গঠনের প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে। উপজেলার প্রশাসনিক কার্যক্রম জনবান্ধব ও কার্যকর করতে নতুন ইউনিয়ন গঠনের প্রস্তাব দেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

প্রশাসনিক সূত্র জানায়, প্রাথমিক পর্যায়ে বাহারছড়া ইউনিয়ন বিভক্তির প্রক্রিয়া বাতিল করা হলেও হোয়াইক্যং, হ্নীলা, সাবরাং ও টেকনাফ সদর ইউনিয়নের বিভক্তিকরণ প্রক্রিয়া এগিয়ে নিতে সীমানা নির্ধারণ কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এসব ইউনিয়নে স্থানীয়দের মতামত গ্রহণসহ প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম চলমান রয়েছে। 

স্থানীয়দের অভিযোগ, ইউনিয়ন বিভক্তির মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের আগে জনমত, ভৌগোলিক বাস্তবতা, প্রশাসনিক সুবিধা এবং সামাজিক-অর্থনৈতিক বিষয়গুলো যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি। 

তাদের দাবি, প্রস্তাবিত সীমানা নির্ধারণ প্রক্রিয়ায় পর্যাপ্ত স্বচ্ছতার অভাব রয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের মতামতও যথাযথ গুরুত্ব পাচ্ছে না। এ কারণে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ ও উত্তেজনা বাড়ছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সংলাপ ও সমন্বয়ের মাধ্যমে বিষয়টির সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে। হোয়াইক্যংয়ে মতবিনিময় সভায় হামলার ঘটনাকে এই চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা