× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল প্যারটফিশ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ২০:১১ পিএম

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি ‘প্যারটফিশ’ বা টিয়া মাছ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি ‘প্যারটফিশ’ বা টিয়া মাছ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি ‘প্যারটফিশ’ বা টিয়া মাছ। রঙিন ও ব্যতিক্রমধর্মী আকৃতির মাছটি এক নজর দেখতে মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ভিড় জমান উৎসুক জনতা।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চরমোন্তাজের এফবি ভাই ভাই ফিসিং ট্রলারে ধরা পড়া মাছটি মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের ফয়সাল ফিস আড়তে নিয়ে আসা হয়। প্রায় ৭০০ গ্রাম ওজনের মাছটি নিলামে ৩ হাজার টাকায় কিনে নেন ওই আড়তের মালিক।

জানা যায়, এফবি ভাই ভাই ফিশিং ট্রলার নিয়ে বাবুল মাতুব্বর মাঝির নেতৃত্বে ১৭ জন জেলে দুই দিন আগে বঙ্গোপসাগরের শেষ বয়া সংলগ্ন গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। জাল তোলার সময় ইলিশ ও পোয়াসহ অন্যান্য মাছের সঙ্গে বিরল এ প্যারটফিশটিও ধরা পড়ে।

ট্রলারের মাঝি বাবুল মাতুব্বর বলেন, বহু বছর ধরে গভীর সমুদ্রে মাছ ধরছি। কিন্তু জীবনে এই প্রথম এমন রঙিন ও ভিন্ন ধরনের একটি মাছ জালে ধরা পড়েছে। প্রথমে মাছটি চিনতেই পারিনি। পরে আড়তে এনে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জানতে পারি এটি বিরল প্রজাতির প্যারটফিশ।

ফয়সাল ফিস আড়তের মালিক জানান, মাছটি বিরল হওয়ায় আমরা নিলামের মাধ্যমে কিনেছি। এটি বিক্রির জন্য চট্টগ্রামে পাঠানো হবে। মাছটির গুণগত মান অক্ষুণ্ন রাখতে বরফ দিয়ে সংরক্ষণ করা হয়েছে।

ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে পরিচালিত ডব্লিউসিএস ও ওয়ার্ল্ডফিশের সমন্বয়ে বাস্তবায়িত ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান জানান, প্রাথমিকভাবে মাছটি অনেকেই এটিকে ব্লু-ব্যারেড প্যারটফিশ মনে করলেও স্থানীয়দের দেওয়া তথ্য, ছবি ও নমুনা বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে এটি স্কোরাস জুফার, যা ধোফার প্যারটফিশ নামে পরিচিত। এটি স্কারিডি পরিবারের একটি সামুদ্রিক মাছ।

তিনি আরও জানান, এ প্রজাতির মাছ সাধারণত প্রবালপ্রাচীর ও পাথুরে সামুদ্রিক এলাকায় বসবাস করলেও খাদ্যের সন্ধান, প্রজননকালীন চলাচল কিংবা সমুদ্রস্রোতের কারণে মাঝে-মধ্যে গভীর সমুদ্রে চলে আসে। ফলে গভীর সমুদ্রে পরিচালিত ট্রলারের জালেও এ ধরনের মাছ ধরা পড়তে পারে। প্যারটফিশ সামুদ্রিক বাস্তুতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা প্রবালের ওপর জন্মানো শৈবাল খেয়ে প্রবালপ্রাচীরকে সুস্থ রাখতে সহায়তা করে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এ ধরনের মাছ বাংলাদেশের জলসীমায় খুবই বিরল। এটি স্কোরাস জুফার, যা ধোফার প্যারটফিশ নামেও পরিচিত। এ উপকূলে এই প্রজাতির মাছ সচরাচর দেখা যায় না।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা