ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ২০:০০ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৬ ২০:০৩ পিএম
পিরোজপুরের ভান্ডারিয়ায় কিশোরী ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পিরোজপুরের ভান্ডারিয়ায় ১৩ বছর বয়সি এক কিশোরীকে ধর্ষণ মামলায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
আসামি তন্ময় মিস্ত্রিকে অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ
করতে হবে।পিরোজপুর শিশু সহিংসতা দমন ট্রাইবুনাল আদালতের বিচারক বৃহস্পতিবার এসএম মনিরুজ্জামান
এ রায় দেন।
মামলার এজাহারে জানা যায়, ভুক্তভোগী কিশোরী অষ্টম শ্রেণির ছাত্রী। তার ইচ্ছার বিরুদ্ধে
জোরপূর্বক ধর্ষণ করে আসমি তন্ময় মিস্ত্রি। ঘটনার কথা কাউকে না বলার জন্য আসামি ভুক্তভোগী
কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনা জানাজানি হলে ভুক্তভোগী কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে
ভান্ডারিয়া থানায় মামলা দায়ের করা হয় এবং তদন্ত
শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করলে বিচারিক কার্যক্রম শেষে আদালত এ রায় প্রদান
করেন।
এতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর ছিলেন এডভোকেট রহিমা আক্তার হাসি। আসামি পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট মো. শওকত হোসেন।