× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিচারক অপসারণের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ১৯:৪২ পিএম

গোপালগঞ্জ আদালতে নারী আইনজীবীর মাথা ফাটানোর ঘটনায় সংশ্লিষ্ট বিচারকের অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন আইনজীবীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গোপালগঞ্জ আদালতে নারী আইনজীবীর মাথা ফাটানোর ঘটনায় সংশ্লিষ্ট বিচারকের অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন আইনজীবীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গোপালগঞ্জ আদালতে এজলাস চলাকালীন বিচারকের ছুড়ে দেওয়া পেপার ওয়েটের আঘাতে এক শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটানোর ঘটনায় সংশ্লিষ্ট বিচারকের অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন আইনজীবীরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে আইনজীবীরা আদালত চত্বরসহ শহরের কয়েকটি সড়কে এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে। বিচারকের এমন অপ্রত্যাশিত কাণ্ডের জন্য আইনজীবীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

বিক্ষোভ মিছিল শেষে আদালত চত্বরে অ্যাডভোকেট হাবিবুর রহমান, অ্যাডভোকেট মিলন শরীফ, অ্যাডভোকেট রোকাইয়া আক্তার রুপা প্রমুখ বক্তব্য রাখেন।

বিক্ষোভে অংশগ্রহণকারী আইনজীবীরা বলেন, এ ধরনের ঘটনা যে বিচারক ঘটাতে পারেন, তার আর এখানে বিচারকাজ পরিচালনা করার অধিকার নেই। তারা ওই বিচারকের দ্রুত অপসারণ ও শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত বুধবার আদালতে এজলাস চলাকালীন গোপালগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. সুজন মিয়ার আদালত চলাকালীন আদালত কক্ষের বসার বেঞ্চের পেছনের দিকে আইনজীবী ও বিচারপ্রার্থীর স্বজনরা কথা বলছিলেন। প্রথমে তিনি তাদের কথা না বলার জন্য টেবিলে জোরে জোরে শব্দ করেন। এরপরও তারা কথা বলায় বিচারক মো. সুজন মিয়া ক্ষিপ্ত হয়ে কাঁচের পেপার ওয়েট ছুড়ে মারেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা