× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুড়িগ্রামে হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ৩ চালককে জরিমানা

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ১৯:২০ পিএম

আপডেট : ২৩ জুলাই ২০২৬ ১৯:২২ পিএম

কুড়িগ্রামে হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে তিন যানচালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুড়িগ্রামে হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে তিন যানচালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুড়িগ্রামে শব্দদূষণবিরোধী অভিযানে হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে তিন যানচালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রামের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ত্রিমোহনী বাজার সংলগ্ন রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।  এ সময় পাঁচটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।

অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর ৬(২) ধারা লঙ্ঘন করে অনুমোদিত শব্দমাত্রার অতিরিক্ত হাইড্রোলিক হর্ন ব্যবহারের অপরাধে তিনটি যানবাহনের চালকের বিরুদ্ধে মামলা করা হয়। পরে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ১৫(২) ধারায় মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতে বিচারিক দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী রীমা আক্তার। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রামের সহকারী পরিচালক রেজাউল করিম।

এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, “হাইড্রোলিক হর্নের তীব্র শব্দ শুধু বিরক্তির কারণ নয়, এটি মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, শ্রবণশক্তি ও জনস্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। সড়কে অনুমোদিত মাত্রার বেশি শব্দ সৃষ্টি করে এমন হর্নের ব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া হবে না। শব্দদূষণ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

সংশ্লিষ্টরা জানান, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা